Home আঞ্চলিক সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

Share
Share

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসানের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​রোববার বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। গত ৫ এপ্রিল ২০২৪ তারিখে মারুফ হাসানকে তাড়াশ উপজেলার ঝুরঝুরী-লক্ষ্মীপুর বাজার তালুকদার মার্কেটের পিছনে পুকুরে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি পাশেই সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়। পরবর্তীতে র‍্যাব-১২ এর চৌকষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝুরঝুরি গ্রামের কাউসারকে গ্রেফতার করে এবং কাওছারের দেখানো সেফটি ট্যাংক থেকে মারুফের মৃতদেহ উদ্ধার হয়। মানববন্ধনে বক্তারা নিহত মারুফ হাসানের হত্যাকারী কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান বলেন,মারুফ আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘাতক কাওছার হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।
​মানববন্ধনে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া,মিতু ও আবু জাফর বলেন,

আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেয়া হয়েছে।আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং খুনি কাওছারের ফাঁসি চাই।এ সময় নিহতের সহপাঠী মানববন্ধনে অংশ নিয়ে খুনি কাওছারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...