Home জাতীয় দুর্ঘটনা রাঙ্গামাটিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে সহকারী শিক্ষিকার মৃত্যু
দুর্ঘটনা

রাঙ্গামাটিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে সহকারী শিক্ষিকার মৃত্যু

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি


রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৪৫) নামের এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। শতাব্দী চাকমা রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহর থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে নানিয়ারচর উপজেলার সমাজকল্যাণ এলাকায় একটি জামগাছ থেকে ফল পাড়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিটের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত শতাব্দী চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার সুখী নীলগঞ্জ গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম নটিকেটা রায়।

ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভির প্রয়াত...

পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর

পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা রাজ্যটিতে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন...

Related Articles

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত...

সলঙ্গায় বাসের ধাক্কায় স্বামী নিহত, নিখোঁজ স্ত্রী

  সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

;