Home জাতীয় অপরাধ মুরাদনগরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
অপরাধ

মুরাদনগরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা–পুলিশ ইয়াবাসহ খাদিজা রূপালী (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের উত্তর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খাদিজা রূপালী কুরুন্ডি গ্রামের মান্নান মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে খাদিজা রূপালীর কাছ থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ...

Related Articles

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার...

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে...

ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট...

পটুয়াখালীতে দুই পোষা কুকুর হত্যায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই...