Home আঞ্চলিক নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ
আঞ্চলিক

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

Share
Share

মোঃ হারুন অর রশিদ, নওগাঁ


নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।

এ ছাড়া অবসরজনিত বিদায় উপলক্ষে এক সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশ সদস্যদের পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করতে হবে। প্রতিটি থানা যেন জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে এবং জনগণের আরও কাছাকাছি গিয়ে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

;