Home আঞ্চলিক টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী
আঞ্চলিক

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

Share
Share

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ


কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী (জুম্মাপাড়া) এলাকায় একটি সড়ক দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে স্কুলশিক্ষার্থী, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত শফির দোকানসংলগ্ন এলজিইডির সংযোগ সড়ক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সড়কের একটি অংশে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর দাবি, বহু বছর আগে সেখানে চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেটি অকার্যকর হয়ে পড়েছে এবং সড়কটিও উন্নয়নবঞ্চিত রয়েছে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় ভরে যায়। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেককে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

বাহারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ইউনিয়নের বিভিন্ন সড়কে উন্নয়নকাজ হলেও জুম্মাপাড়া এলাকার এই সড়কটি এখনো সংস্কার করা হয়নি। ফলে শত শত মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।

এলাকাবাসীর ভাষ্য, সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি রোগী পরিবহনেও সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বিষয়টি আগে তাঁর নজরে আসেনি। তিনি দ্রুত এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। সোমবার...

Related Articles

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...

মেঘনায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার আহ্বান নাজমুল হাসানের

কুমিল্লার মেঘনায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

;