Home রাজনীতি বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানালেন নেইমার
বিএনপি

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানালেন নেইমার

Share
Share

চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে সুখবর দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার ও তাঁর সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে আরেক কন্যাসন্তান।

সন্তানের লিঙ্গ প্রকাশ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাঁরা। ভিডিওতে দেখা যায়, নেইমার, ব্রুনা ও পরিবারের সদস্যরা গোলাপি রঙের মাধ্যমে নতুন অতিথির লিঙ্গ প্রকাশ করেন। এর মধ্য দিয়েই জানা যায়, তাঁদের ঘরে আসছে কন্যাসন্তান।

অনুষ্ঠানে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায় নেইমারকে। মজার ছলে তিনি বলেন, পরিবারের মেয়ের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে তিনি ‘পাগল হয়ে যাবেন’। পরে রসিকতা করে একটি ব্যান্ড গঠনের কথাও বলেন।

ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটি হবে নেইমারের তৃতীয় সন্তান। তাঁদের দুই কন্যা মাভি ও মেল রয়েছে। নতুন সন্তান জন্ম নিলে ব্রুনার সঙ্গে নেইমারের তিন কন্যাসন্তান হবে।

সব মিলিয়ে নেইমার পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন। ব্রুনার দুই কন্যাসন্তানের পাশাপাশি নেইমারের বড় ছেলে দাভি লুকা রয়েছে ক্যারল দান্তাসের সঙ্গে। এ ছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তাঁর আরেক কন্যাসন্তান হেলেনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২...

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি...

Related Articles

‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

  বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের...

৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্পর্শকাতর রাজনৈতিক হত্যাকাণ্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্পেশাল অনুরোধ রাখল ফিফা

সমস্যা ছিল জার্সি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের গাঢ় নীল অ্যাওয়ে...

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...