Home জাতীয় অপরাধ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার
অপরাধ

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন ওরফে সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুমন ওই গ্রামের সানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সুমনের হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...