সিলেট নগরের নবাব রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নবাব রোড থেকে মদিনা মার্কেটমুখী সড়ক প্রদক্ষিণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের নির্দেশে এ মিছিলটি সংগঠিত হয়। মিছিলে তাঁর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হলেও তিনি এতে উপস্থিত ছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে তাঁর অবস্থান ভারতে বলে দাবি করা হচ্ছে।
মিছিল থেকে আটক ব্যক্তিরা হলেন—ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। তাদের পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে সড়কের এক পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তবে সংখ্যায় বেশি থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দেয়নি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
ByDesk ReportJune 15, 2026সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। জনগণকে সেবা দেওয়াই এর মূল দায়িত্ব। বরইকান্দি এলাকার বাসিন্দাদের সমস্যাগুলো...
ByDesk ReportJune 15, 2026ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...
ByDesk ReportJune 15, 2026ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
ByDesk ReportJune 10, 2026আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...
ByDesk ReportJune 9, 2026চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...
ByDesk ReportJune 7, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment