Home সাম্প্রতিক শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ
সাম্প্রতিক

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শেরপুর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকেলে জেলা সদর হাসপাতালের নবম তলায় আইসিইউ ইউনিটটির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল সংকটের কারণে আইসিইউ সেবা চালু করা সম্ভব হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আইসিইউ চালুর মাধ্যমে এখন থেকে শেরপুর সদর হাসপাতালেই জটিল ও মুমূর্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

;