Home আঞ্চলিক মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
আঞ্চলিক

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার দুপুরে দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগই মোংলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে। দুর্ঘটনার কারণ জানতে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্সও যাচাই করা হচ্ছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং দায় নির্ধারণে তদন্তের কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

;