Home আঞ্চলিক গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আঞ্চলিক

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share
Share

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা জুড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁদের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই। আমরা প্রবাসীদের পাশে আছি।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মডেল মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সদর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুল মালিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমন্বয় কমিটির সহসভাপতি আমিনুর রশিদ শামীমের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মুরশেদ, সহসভাপতি জমির উদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ হৃদয় এবং সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক জৈন উদ্দিন বাচ্চু, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আব্দুল হক, লেংগুড়া ইউনিয়ন সমন্বয় কমিটির সহসভাপতি আবদুন নুর, দুপ্রক সভাপতি ইউসুফ কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, হাফিজ তাজুল ইসলাম, সদর সমন্বয় কমিটির প্রচার সম্পাদক কবির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপজেলা মডেল মসজিদের বাগানে বৃক্ষচারা রোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ উপজেলার ১৩টি ইউনিয়নে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে। প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...