Home সাম্প্রতিক সিলেটে ৮৫টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
সাম্প্রতিক

সিলেটে ৮৫টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জুন রাত সাড়ে আটটার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে মাদক কারবারের অভিযোগে কালিরগাঁও গ্রামের বাসিন্দা মাসুক মিয়া (৪৫)-কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের...

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...