Home সাম্প্রতিক বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক
সাম্প্রতিক

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

Share
Share

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। জনগণকে সেবা দেওয়াই এর মূল দায়িত্ব। বরইকান্দি এলাকার বাসিন্দাদের সমস্যাগুলো জানতে এবং সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি সেখানে গিয়েছেন। পর্যায়ক্রমে এলাকার সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ সোমবার সিসিকের ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সকালে এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা সিসিক প্রশাসককে স্বাগত জানান। পরে তিনি বরইকান্দি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তাঁর কাছে তুলে ধরেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বরইকান্দি সিলেটের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা। নদীতীরবর্তী হওয়ায় এখানকার ঈদগাহটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙন থেকে ঈদগাহ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঈদগাহে পূর্ণাঙ্গ অজুখানার অভাব থাকায় ঈদের সময় মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়। ড্রেনেজ সমস্যাসহ এলাকার অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনের সময় ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, এলাকার প্রবীণ ব্যক্তি ফয়জুল হক চৌধুরী ও রইছ আলী, বিএনপির প্রবীণ নেতা হান্নান মিয়া, বাচ্চু মিয়া, মামুন আহমদ, রুবেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

;