Home জাতীয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী
জাতীয়

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

Share
Share

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস লোদী। আজ রোববার তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র জমা দেন।

এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সিউকের চেয়ারম্যান (দ্বিতীয় গ্রেড) পদে নিয়োগ দেওয়া হয়। আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা তাঁর যোগদানসংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে অনুলিপি পাঠিয়ে অবহিত করা হয়েছে।

সিউকের চেয়ারম্যান ছাড়াও আজ দেশের আরও সাতটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেন। তাঁরা হলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উতবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে নবনিযুক্ত চেয়ারম্যানদের সচিবালয়ে প্রবেশ ও সরকারি যানবাহন ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অধিশাখা এবং সচিবালয়ের উপপুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যানেরা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল সোমবার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও নাগরিকসেবা সম্প্রসারণে নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটেছে। পাষণ্ড জামাতার এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন গর্ভধারিণী...

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ উত্তোলন!

দাফন সম্পন্ন করার প্রায় ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে এক বৃদ্ধার মরদেহ তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরে।...

Related Articles

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...

দিন-রাত গোলাগুলি ও একের পর এক অপহরণ, সন্ধ্যা নামলেই জনপদে নেমে আসে থমথমে আতঙ্ক

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ দিন-রাত অবিরত ভেসে আসছে বিকট গুলির শব্দ। সন্ধ্যা...

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...