Home আঞ্চলিক মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

Share
Share

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা


“মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের সামাজিক সংগঠন “পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স হিসেবে কাজ করছি। মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা ডা. আলী হোসেন ও নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়াবহ হুমকি। তাই এই সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন।

এ ছাড়া বক্তব্য দেন পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অলি মিয়া, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, সওকত হোসেন, হাজী আবু তাহের ও মাহাবুব মিয়া প্রমূখ।

মাদকবিরোধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

;