Home আঞ্চলিক চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
আঞ্চলিকসিলেট

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

Share
Share

সিলেট প্রতিনিধি


সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (১৩ জুন) সকালে সিসিক পরিচালিত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের এই মহাশ্মশান পরিদর্শন এবং শ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এর আগে শ্মশান ঘাটে পৌঁছালে পরিচালনা কমিটির নেতারা সিসিক প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য। তিনি চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে অতীতে সিসিকের ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। নগরবাসীর শেষ বিদায়ের এই স্থানটির মর্যাদা রক্ষা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব।

তিনি আরও বলেন, চালিবন্দর মহাশ্মশান ঘাটে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। নাগরিক সেবার মান বাড়াতে এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

সভায় তিনি মহাশ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, স্টাফ কোয়ার্টারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সুবিধার্থে নতুন ভবন নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কুমার পাল, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট সন্তু দাস, শিবব্রত ভৌমিক চন্দন, বিশ্বজিত দেবরায়, সুব্রত দেব, বিশ্বজিত গুণ, হারান চক্রবর্তী, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিভাশ শ্যাম যাদব, চন্দন দাশ, রাখাল দে, কিশোর ভট্টাচার্য জনি, উত্তম ঘোষ, রিপন এস চৌধুরী, হারাধন দেব প্রভাষ, নিখিল দে ও অপরেশ অপু প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে চাঞ্চল্যকর ও...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্যে নতুন ও চাঞ্চল্যকর...

Related Articles

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

;