Home স্মরণে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই
স্মরণে

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

Share
Share

সিলেট প্রতিনিধি


সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, সমাজসেবায় নিবেদিতপ্রাণ ও জনকল্যাণে আন্তরিক একজন ব্যক্তি। সংসদ সদস্য থাকাকালে জকিগঞ্জ ও কানাইঘাট এলাকায় তাঁর নেওয়া উন্নয়নমূলক উদ্যোগ এবং নিষ্ঠার জন্য তিনি সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, তিনি ছিলেন অমায়িক স্বভাবের মানুষ। তাঁর কথা ও আচরণে কেউ কখনো কষ্ট পেয়েছেন—এমন উদাহরণ বিরল। ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠকে তিনি নিয়মিত কোরআন ও হাদিসের আলোচনা করতেন।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দেন—এই প্রার্থনা করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

গণমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

  সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম...

Related Articles

বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া ও মিলাদ মাহফিল

বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট, মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং বীর...

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর...

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট...

বাংলার বাঘ হক সাহেব’র জন্মজয়ন্তী আজ

বাংলার বাঘ, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের জন্মদিন আজ (২৬ অক্টোবর)। ১৮৭৩...