বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট, মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মে ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাসবিষয়ক সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, আনসার মোহাম্মদ উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ আহমদ সাদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, জাসদের সভাপতি মুজিবুল হক মনি, সাংবাদিক শাহ বেলাল আহমদ, রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির, ড. অ্যাডভোকেট আনিসুল হক, এনামুল হক, মো. হাবিব, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, আংগুর মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে আবদুল গাফ্ফার চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a comment