Home জাতীয় কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
জাতীয়

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর তিনি খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে...

Related Articles

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...

সাকিবকে ‘খুনীর দোসর’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘খুনীর দোসর ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশবাসীর কাছে...

চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী

  রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন...