Home রাজনীতি স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
রাজনীতিসাম্প্রতিক

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Share
Share

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে অংশ নিতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তা নিয়ে কোনো সংকট নেই। তবে তা দলীয় পরিচয়ে হওয়া যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং সরকার এ নিষেধাজ্ঞা বহাল রাখতে চায়। নিষিদ্ধ ঘোষিত দলীয় কার্যক্রম পরিচালিত হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনার কথাও উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

অর্থনীতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পরও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম রয়েছে।

এ সময় তিনি শেয়ারবাজার ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কেও বক্তব্য দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

  শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...