Home জাতীয় দুর্ঘটনা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা
দুর্ঘটনা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আর্থিক সহায়তার আওতায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত ব্যক্তিদের জন্য এ ধরনের আর্থিক সহায়তা কিছুটা হলেও তাঁদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বাড়ানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বিআরটিএ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রক্রিয়ায় দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের তথ্য যাচাই করে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের এ আর্থিক সহায়তার আওতায় আনা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক আবুল বাশারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের পর লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম...

Related Articles

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...