Home জাতীয় দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share
Share

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ ও ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন। প্রায় দুই দশক পর তাঁর এ সফরকে ঘিরে জেলা প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও বিএনপির সূত্রে জানা গেছে, ১৩ জুন রাত ৮টার বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাতে কক্সবাজার সার্কিট হাউসে অবস্থান করার পর পরদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জুলাই আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় একটি জনসভায় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শেষ দিকে তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও...