Home সাম্প্রতিক সুন্দরবন রুটে পাঁচ জাহাজে হামলা, এমভি আবদুল হাকিম ১ লুটপাটের শিকার
সাম্প্রতিক

সুন্দরবন রুটে পাঁচ জাহাজে হামলা, এমভি আবদুল হাকিম ১ লুটপাটের শিকার

Share
Share

বাগেরহাট প্রতিনিধি


সুন্দরবনের শিবসা নদীপথে ভারতগামী পাঁচটি কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতির ঘটনায় একটি জাহাজ গুলিবর্ষণ ও লুটপাটের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় শিংয়ের নালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে ভারতের উদ্দেশে ফ্লাই অ্যাশ পরিবহনকারী পাঁচটি কার্গো জাহাজ সুন্দরবনের শিবসা নদীপথে চলাচল করছিল। পথে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রলার নিয়ে এসে জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। চারটি জাহাজ দ্রুত সরে যেতে পারলেও পেছনের এমভি আবদুল হাকিম-১ জাহাজটি ডাকাতদের কবলে পড়ে।
ডাকাতরা জাহাজে উঠে কর্মরত স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সরঞ্জাম লুট করে নেয়। একপর্যায়ে জাহাজের মাস্টার ব্রিজে ঢুকতে ব্যর্থ হয়ে শটগান দিয়ে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন জাহাজের মাস্টার নুর নবী।
তিনি জানান, প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলায় পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণের কারণে নৌপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত কোস্টগার্ড বা নৌ পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় নৌ-শ্রমিক সংগঠনগুলো দ্রুত নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছে।
সুন্দরবনের গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন সশস্ত্র হামলায় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ যোগাযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘তরুণদের ওপর অত্যাচার দেখে রক্ত ফুটছে’: নাসিরুদ্দিন শাহ

দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ...

সিজেপির বিক্ষোভে ফের অবরুদ্ধ দিল্লি: বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে ব্যঙ্গাত্মক সামাজিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে...

Related Articles

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

  ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই...

‘আপনাকে খুশি করতে মতামত বদলাব না’: প্রতিবাদে অনড় সুরসম্রাট অরিজিৎ সিং

রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষার নানা অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থী আন্দোলনে...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

শিক্ষার্থীদের ওপর পুলিশের তাণ্ডব: রাজপথে পিষ্ট ভারতের ভবিষ্যৎ

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG)-র প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে নেমে দিল্লির...