Home সাম্প্রতিক সুন্দরবন রুটে পাঁচ জাহাজে হামলা, এমভি আবদুল হাকিম ১ লুটপাটের শিকার
সাম্প্রতিক

সুন্দরবন রুটে পাঁচ জাহাজে হামলা, এমভি আবদুল হাকিম ১ লুটপাটের শিকার

Share
Share

বাগেরহাট প্রতিনিধি


সুন্দরবনের শিবসা নদীপথে ভারতগামী পাঁচটি কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতির ঘটনায় একটি জাহাজ গুলিবর্ষণ ও লুটপাটের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় শিংয়ের নালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে ভারতের উদ্দেশে ফ্লাই অ্যাশ পরিবহনকারী পাঁচটি কার্গো জাহাজ সুন্দরবনের শিবসা নদীপথে চলাচল করছিল। পথে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রলার নিয়ে এসে জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। চারটি জাহাজ দ্রুত সরে যেতে পারলেও পেছনের এমভি আবদুল হাকিম-১ জাহাজটি ডাকাতদের কবলে পড়ে।
ডাকাতরা জাহাজে উঠে কর্মরত স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সরঞ্জাম লুট করে নেয়। একপর্যায়ে জাহাজের মাস্টার ব্রিজে ঢুকতে ব্যর্থ হয়ে শটগান দিয়ে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন জাহাজের মাস্টার নুর নবী।
তিনি জানান, প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলায় পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণের কারণে নৌপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত কোস্টগার্ড বা নৌ পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় নৌ-শ্রমিক সংগঠনগুলো দ্রুত নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছে।
সুন্দরবনের গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন সশস্ত্র হামলায় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ যোগাযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট...

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনিও একসময় শেখ...

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই’, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন: রাশেদ খাঁন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

;