Home আঞ্চলিক দুর্গাপুরে ট্রলিচাপায় ৩ বছরের শিশু আহত
আঞ্চলিকরাজশাহী

দুর্গাপুরে ট্রলিচাপায় ৩ বছরের শিশু আহত

Share
Share
  1. মো. গোলাম কিবরিয়া, রাজশাহী 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু আহত হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাদিকুল বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার হরিফলা গ্রামের খুরশেদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মা ও শিশু। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে চালককে মারধর করে। এতে চালকও আহত হন। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রলিটি জব্দ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ...

বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়া-সংক্রান্ত বিরোধে গ্রেপ্তার ৩

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও...