ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়িয়ামি নেতা নেহাহু এর মধ্যে মতপার্থক্য বাড়তে থাকায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য নজরদারির আশঙ্কায় সতর্কতা জারি করেছে পেন্টাগন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির মাত্রাকে সর্বোচ্চ অভ্যন্তরীণ মূল্যায়ন স্তর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।
বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তারা ইসরায়েলি গোয়েন্দা নজরদারির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ইসরায়েল সফরের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্যবহার করা হচ্ছে একবার ব্যবহারযোগ্য (বার্নার) ফোন, অস্থায়ী কম্পিউটার এবং কঠোর যোগাযোগ প্রোটোকল। বিশেষ করে উচ্চপর্যায়ের সফরের সময় এসব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
মার্কিন গোয়েন্দা মহলের ধারণা, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অত্যন্ত সক্রিয় ও আক্রমণাত্মক কৌশল অনুসরণ করে আসছে। ফলে দুই মিত্র দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Leave a comment