Home আন্তর্জাতিক ইরান ইস্যুতে টানাপোড়েন, মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলি নজরদারি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে টানাপোড়েন, মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলি নজরদারি

Share
Share

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়িয়ামি নেতা নেহাহু এর মধ্যে মতপার্থক্য বাড়তে থাকায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য নজরদারির আশঙ্কায় সতর্কতা জারি করেছে পেন্টাগন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির মাত্রাকে সর্বোচ্চ অভ্যন্তরীণ মূল্যায়ন স্তর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।
বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তারা ইসরায়েলি গোয়েন্দা নজরদারির সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ইসরায়েল সফরের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্যবহার করা হচ্ছে একবার ব্যবহারযোগ্য (বার্নার) ফোন, অস্থায়ী কম্পিউটার এবং কঠোর যোগাযোগ প্রোটোকল। বিশেষ করে উচ্চপর্যায়ের সফরের সময় এসব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
মার্কিন গোয়েন্দা মহলের ধারণা, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অত্যন্ত সক্রিয় ও আক্রমণাত্মক কৌশল অনুসরণ করে আসছে। ফলে দুই মিত্র দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...