Home জাতীয় গোমস্তাপুর সীমান্তে শূন্যরেখায় থাকা ২৮ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
জাতীয়

গোমস্তাপুর সীমান্তে শূন্যরেখায় থাকা ২৮ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

Share
Share

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় দুই দিন ধরে অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ২৮ জন শূন্যরেখা থেকে ভারতের ভেতরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাঁদের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কোনো এক সময় বিএসএফ তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

এর আগে ৪ জুন ভোরে বাংগাবাড়ি ইউনিয়নের ঘুগিয়া সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশ–ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে টানা দুই দিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

১১ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেলে বড় অঙ্কের লোকসান: দৈনিক আয় ১১ লাখ, ব্যয় সাড়ে ৩৭ লাখ টাকা

চট্টগ্রাম তথা দেশের অন্যতম মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ (কর্ণফুলী...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...