Home জাতীয় অপরাধ কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২
অপরাধ

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার চান্দিনা ও বুড়িচং উপজেলায় ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের ১২ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (৩১ মে) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওই দুই উপজেলার অংশে এ ঝটিকা মিছিল বের করা হয়।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল বাদী হয়ে সোমবার (১ জুন) একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে এজাহারভুক্ত আসামি চান্দিনা পৌর যুবলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে সন্দেহভাজন হিসেবে উপজেলার এতবারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চান্দিনা মহিলা কলেজের শিক্ষক আক্তার হোসেন শাহিনকে আটক করা হয়। বুধবার সকালে উপজেলার মুরাদপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উপজেলা কৃষক লীগের সহসভাপতি এম এ আলী এরশাদ (৪০)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গত তিন দিনে পৃথক অভিযানে বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা মো. কামরুজ্জামান (৩১), উপজেলা মৎস্যজীবী লীগের নেতা মো. মমিনুল ইসলাম (৪৭), কোরপাই গ্রামের আওয়ামী লীগ নেতা অহিদ মেম্বার (৪২), আবিদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা রবিউল হাসান (৩৬)সহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজন সন্দেহভাজন এবং নয়জন এজাহারভুক্ত আসামি।

এদিকে, ঘটনাস্থল ও গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় হওয়ায় চান্দিনা থানায় মামলা নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...