Home জাতীয় কুমিরের আক্রমণে নিহত শিশুটির মাকে ৩ বছর পর খুঁজে পেল পরিবার
জাতীয়

কুমিরের আক্রমণে নিহত শিশুটির মাকে ৩ বছর পর খুঁজে পেল পরিবার

Share
Share

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার মা ফজিলা বেগমকে (৪৭) নিখোঁজ থাকার প্রায় সাড়ে তিন বছর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন তাকে পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তার মা হাজেরা খাতুন, ভাই হারেজ আলী ও জুয়েল মিয়াসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে শিশু ফাতেমার মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ছবির মাধ্যমে তারা ফজিলা বেগমকে শনাক্ত করেন। পরে বুধবার (৩ জুন) ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে পরিবারের সদস্যরা বাগেরহাটে এসে যোগাযোগ করেন।
ফজিলার মা হাজেরা খাতুন বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে ফজিলা তার ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। এখন মেয়েকে ফিরে পেলেও নাতনির মৃত্যু আমাদের গভীরভাবে কষ্ট দিচ্ছে।
ফজিলার ভাই জুয়েল মিয়া বলেন, “তিন বছরের বেশি সময় পর বোনকে ফিরে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের হলেও ভাগ্নির মৃত্যু আমাদের ব্যথিত করেছে।”
মানসিক ভারসাম্যহীন ফজিলা বেগম স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও বারবার বলেন, তিনি তার মেয়েকে ছেড়ে যেতে চান না।
ইউএনও আতিয়া খাতুন জানান, পরিবারের সঙ্গে যোগাযোগের পর পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পরে সমাজসেবা বিভাগ, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়। সেই ঘটনার সংবাদ প্রকাশের পরই ফজিলা বেগমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...