Home আন্তর্জাতিক আওয়ামী লীগের আপত্তির জবাব দিল জাতিসংঘ
আন্তর্জাতিক

আওয়ামী লীগের আপত্তির জবাব দিল জাতিসংঘ

Share
Share

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ও অনুসন্ধানের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক।

ব্রিফিংয়ে সাংবাদিকেরা জানতে চান, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন তথ্য, বিশেষ করে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগ ও দলটির নেতাদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ তিনি দেখছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এ প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে বাংলাদেশ থেকে অর্থ পাচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্টিফেন দুজারিক বলেন, সদস্য রাষ্ট্রগুলো থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া উন্নয়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। জনগণের অর্থ পুনরুদ্ধার এবং তা জনগণের কল্যাণে ব্যবহারের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তবে আওয়ামী লীগের উত্থাপিত অভিযোগ কিংবা এ বিষয়ে দলটির বক্তব্য সম্পর্কে ব্রিফিংয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...