Home আঞ্চলিক স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতা ফারুক হোসাইন
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতা ফারুক হোসাইন

Share
Share

মোঃ আসাদুজ্জামান পীরগঞ্জ (ঠাকুরগাঁও প্রতিনিধি ): যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন পীরগঞ্জের পূর্ব চৌরাস্তা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসাইন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার যানজট কমানো এবং পথচারীদের চলাচল সহজ করতে তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে সড়কে অবস্থান করে যানবাহন চলাচলে দিকনির্দেশনা দেন। পাশাপাশি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ত এ সড়কে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা ছিল। ফারুক হোসাইনের উদ্যোগের ফলে যানবাহন চলাচলে কিছুটা শৃঙ্খলা ফিরেছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।
এক পথচারী বলেন, “এই চৌরাস্তায় আগে পারাপার হতে অনেক সমস্যা হতো। এখন কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। একজন ব্যবসায়ী হয়েও তিনি জনস্বার্থে সময় দিচ্ছেন, এটি ইতিবাচক উদ্যোগ।”

ফারুক হোসাইনের এ কার্যক্রমকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ হিসেবে দেখছেন এলাকাবাসীর অনেকে। তাঁদের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন প্রতিপালনে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের অংশগ্রহণ বাড়লে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে...

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি...

;