Home আঞ্চলিক ওসমানী বিমানবন্দরকে ঘিরে নতুন স্বপ্ন: শিগগিরই সিলেট থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট
আঞ্চলিক

ওসমানী বিমানবন্দরকে ঘিরে নতুন স্বপ্ন: শিগগিরই সিলেট থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট

Share
Share

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত কার্গো ফ্লাইট চালু হলে সিলেট অঞ্চলের রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে ভবিষ্যতে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার সুযোগও তৈরি হবে।
দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর দাবি ছিল ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার। যাত্রী চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতা ও সীমাবদ্ধতার কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরটির সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, যাত্রী ও কার্গো—দুই ক্ষেত্রেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’।...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...