Home দিবস শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ
দিবসসাম্প্রতিক

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ

Share
Share

মো: আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি


আজ ১ জুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পীরগঞ্জ শহর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ধরে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক খুনিয়াদিঘি বধ্যভূমিতে নিয়ে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ঘাতকরা তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং পরে ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে।

​শহীদ খাদেম মতিয়র রহমান তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রাণীশংকৈল রামগঞ্জ হাই স্কুল থেকে এন্ট্রান্স (প্রবেশিকা) পাস করেন। পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক হলেও তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। তিনি পীরগঞ্জ সদর ইউনিয়নের প্রেসিডেন্ট, পঞ্চায়েত প্রধান ও চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

​তিনি পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামের মৃত মসলেউদ্দিনের পুত্র। এছাড়া তিনি পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহীর পিতা এবং পীরগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের দাদা।

​এদিকে স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পার হলেও এই বীর সন্তানের নাম এখনও শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেটভুক্ত হয়নি। তাঁর ৫৫তম শাহাদাত বার্ষিকীতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
​আজ তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা...

ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত

নিজেদের পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে...