Home জাতীয় অপরাধ ২০ দিনেও অধরা লতিফ হত্যার আসামিরা, তিতাস-সড়কে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

২০ দিনেও অধরা লতিফ হত্যার আসামিরা, তিতাস-সড়কে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

Share
Share

মো ইয়াসিন সরকার কুমিল্লা জেলা প্রতিনিধি


কুমিল্লার তিতাসে যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়া হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। স্বজনদের কান্না আর আহাজারির মধ্যেই দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ব্যতিক্রমধর্মী ঝাড়ু মিছিল করেছে শত শত মানুষ।

সোমবার সকালে উপজেলার মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ঝাড়ু হাতে একটি বিশাল প্রতিবাদ মিছিল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নিহত লতিফ ভূঁইয়ার পরিবারের সদস্যসহ কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, গত ১১ মে মানিককান্দি গ্রামের বাসিন্দা ও যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়াকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিতাস থানায় হত্যা মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে হত্যা করা হলেও ২০ দিন ধরে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”

বক্তারা আরও বলেন, “হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এদিকে নিহত লতিফের পরিবার বলছে, বিচারহীনতার শঙ্কায় দিন কাটছে তাদের। প্রিয়জন হারানোর বেদনা নিয়ে তারা এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন।

আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও ঝাড়ু মিছিল এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...