Home আঞ্চলিক মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‍্যালি
আঞ্চলিক

মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‍্যালি

Share
Share

মো ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার সিংহাড়িয়া গ্রামে মাদক ব্যবসা, সেবন ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সচেতন এলাকাবাসীর এ উদ্যোগ স্থানীয়ভাবে সাড়া ফেলেছে।

‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে রোববার (৩১ মে) সিংহাড়িয়া আল ফাতাহ ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নবীপুর–শ্রীকাইল সড়কে র‍্যালি ও প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে গ্রামের প্রবীণ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ফেস্টুন ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।

রনি শিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবক হুমায়ুন কবির, ব্যবসায়ী জালাল উদ্দিন, শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, প্রবাসী মো. এরশাদ সরকার ও আব্দুর রহিম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তাঁরা মাদকের সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, মাদক থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

এলাকাবাসী দ্রুত মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধি ও আইনের কার্যকর প্রয়োগ জরুরি।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ, মো. আনিসুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, মো. ইকবাল হোসেন, মো. রাকিবুল ইসলাম, অলিউল্লাহ, মো. আরজু, হাজী আবুল কালাম ও নয়ন মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

Related Articles

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন...

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি...

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...