Home আঞ্চলিক জামালপুরে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত
আঞ্চলিক

জামালপুরে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুর পৌরসভার নাগরিক সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সিএইচআরডব্লিউ), জামালপুর জেলা শাখার উদ্যোগে এক নাগরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১১টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলটিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অফিসকক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এইচ মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মো. জুলফুক্কার রহমান শাহীন।

সভায় নগর জীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি মানবাধিকারভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, মশা-মাছির উপদ্রব, ভাঙাচোরা সড়ক, গণপরিবহনের অভাব, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল এবং সড়কবাতির স্বল্পতা নাগরিক জীবনে ভোগান্তি বাড়াচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, সংগঠনের সহসভাপতি প্রকৌশলী আতাউর রহমান আকবর, ডা. মনিরুজ্জামান খান, মশিউল আলম, সাঈদা বেগম শ্যামা, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও সাংবাদিক মো. এমদাদুল হক, মো. সেলিম রেজা, নান্দিনা আনোয়ার হোসেন কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন, স্থানীয় বাসিন্দা মো. হুরমোজ আলী ও আরিফ হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নাগরিকদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে পৌরসভার উন্নয়ন আরও গতিশীল হবে। তাঁরা সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভা থেকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নগর মাস্টারপ্ল্যান প্রণয়ন, খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, গণপরিবহন চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর দাবি জানানো হয়।

সভা শেষে স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নাগরিক অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।

বৈঠকে স্থানীয় এলাকাবাসী, সমাজসেবক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত: পটুয়াখালী যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও জোড়পূর্বক গর্ভপাতের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে...

এবার দুধে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: শিশু স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকি

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা।...

Related Articles

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ...

লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার: এলাকা জুড়ে আতঙ্ক

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় তিনটি রকেট বোমা...

গভীর রাতে পিকআপ বিকল হয়ে বিপত্তি: গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন...