Home আঞ্চলিক জামালপুরে এসিড নিক্ষেপ করে দুর্ধর্ষ ডাকাতি
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

জামালপুরে এসিড নিক্ষেপ করে দুর্ধর্ষ ডাকাতি

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এসিড দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত শুক্রবার (২৯ মে) রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার ডাকাতদের ছুড়া এসিডে দগ্ধ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে টংগের আলগা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে ও অবস্থান নেয়। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে ডাকাত দল বিভিন্ন আসবাপত্র থেকে নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট লুট করে। ডাকাত দল যাওয়ার সময় আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী আল আমিনের চাচা হাসর আলী বলেন, গভীর রাতে তাদের চিৎকারে স্বজনরা ঘুম থেকে জেগে উঠে ছুটে আসে। পরে এসিডে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় পরে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন)...

কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা, নারীসহ তিনজনের জেল

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় এক নারীসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, ট্রাফিক আইন...

Related Articles

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি...