Home জাতীয় কুমিল্লায় আওয়ামী লীগের আকস্মিক মিছিল
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

কুমিল্লায় আওয়ামী লীগের আকস্মিক মিছিল

Share
Share

মো ইয়াসিন সরকার কুমিল্লা জেলা প্রতিনিধি|| কুমিল্লার বুড়িচং উপজেলায় রোববার সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি আকস্মিক মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, সকাল ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় মিছিলটি বের করা হয়।

স্থানীয়দের দাবি, ভোর থেকেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা নিমসার ও কোরপাই এলাকায় মিছিল করেন।

মিছিলের বিষয়টি স্বীকার করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন বলেন, প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় কর্মসূচি পালন করা হয়েছে। তার দাবি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল করেছে। বিষয়টি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

অন্যদিকে, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, কোরপাই এলাকায় কিছু ব্যক্তি একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দ্রুত সেখান থেকে সরে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা এবং কর্মসূচির ব্যাপ্তি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায়...

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা...

ঢাকা মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮...