Home আঞ্চলিক দুই বাসের পাল্লাপাল্লি দৌড়ে প্রাণ গেল পথচারীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দুই বাসের পাল্লাপাল্লি দৌড়ে প্রাণ গেল পথচারীর

Share
Share

মো ইয়াসিন সরকার কুমিল্লা জেলা প্রতিনিধি|| চাঁদপুরের হাজীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের পাল্লাপাল্লি ওভারটেকের প্রতিযোগিতায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটিস্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী আইদি পরিবহনের একটি বাসের পেছনে বোগদাদ পরিবহনের আরেকটি বাস চলছিল। একপর্যায়ে আইদি পরিবহনকে ওভারটেক করার চেষ্টা করে বোগদাদ পরিবহনের বাসটি। এ সময় সড়কের বাম পাশে চলে গিয়ে রাস্তার ধারে বসে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা মহাসড়কে বেপরোয়া বাস চলাচল ও চালকদের প্রতিযোগিতামূলক মনোভাবকে এ ঘটনার জন্য দায়ী করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে এবং মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...