Home জাতীয় দুর্ঘটনা নোয়াখালীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩০
দুর্ঘটনা

নোয়াখালীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩০

Share
Share

ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় নোয়াখালীতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আহত ব্যক্তিরা নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় এসব দুর্ঘটনা ঘটে। অধিকাংশই ছুরি ফসকে, পশুর ধাক্কায় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত আহত হন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাজহার রাকিব নামে একজন জানান, ঈদের দিন অনেকেই নিজেরাই পশু জবাই ও মাংস কাটার কাজে অংশ নেন। অভিজ্ঞতার অভাবে দুর্ঘটনার ঘটনা বেড়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা চৌধুরী বলেন, ঈদের কয়েক ঘণ্টার মধ্যেই ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে হাত ও পা কেটে যাওয়ার ঘটনাই বেশি।
তিনি আরও বলেন, আহতদের বেশির ভাগই তরুণ ও মধ্যবয়সী, যারা পেশাদার কসাই নন। কোরবানির কাজে অংশ নিতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন।
চিকিৎসকেরা বলছেন, কোরবানির সময় সতর্কতা ও অভিজ্ঞতার অভাবে প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দে দুদকের অভিযান: মালামালের তালিকা তৈরি শুরু

আদালতের নির্দেশনার পর সাবেক বিতর্কিত সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে মালামালের তালিকা তৈরির কাজ...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ তার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের পলাতক জীবনের পর...

Related Articles

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু...

দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র...

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস...