Home আঞ্চলিক মোংলার ঠাকুরাণী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আঞ্চলিক

মোংলার ঠাকুরাণী খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বর্ষা মৌসুমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোংলায় ঠাকুরাণী খালের ১১টি স্থানে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে কবরস্থান মসজিদসংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Sheikh Faridul Islam। মোংলা পৌরসভা এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু পরিষ্কার–পরিচ্ছন্নতা নয়, খাল খনন এবং দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগও নেওয়া হবে। তিনি বলেন, ঠাকুরাণী খালসহ শহর ও শহরতলির দখল হওয়া এবং মৃতপ্রায় খালগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসন এবং বর্ষা মৌসুমে পানিনিষ্কাশন স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার...

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও...