Home জাতীয় অপরাধ বাবা-ছেলে মিলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ
অপরাধ

বাবা-ছেলে মিলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

Share
Share

নাটোরের বড়াইগ্রামের মালিপাড়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় সোমবার মালিপাড়ার গোয়ালপাড়ার সামসুল ইসলাম এবং ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়ানো হয়। এছাড়া মেয়ের নামে ৪ শতাংশ জমি লিখে দেওয়াসহ অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রামপ্রধানরা। কিন্তু পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, ওই মেয়ের বাড়ির পাশে সামসুলের একটি চায়ের দোকান রয়েছে। বাবা-ছেলে দুজন মিলেই দোকানটি চালাত। গত বছরের নভেম্বরে বাবা-ছেলে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতেও ভিন্ন ভিন্ন সময়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কাউকে বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবা-ছেলেকে সোমবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে...

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...