Home জাতীয় অপরাধ মিরপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
অপরাধ

মিরপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

Share
Share

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে মিরপুরের বারেক মোল্লা এলাকায় অভিযান চালিয়ে মো. জিসান আলম (১৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারের সময় জিসানের কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে ছিল ৫০টি এক হাজার টাকার নোট, ৫৭টি পাঁচশ টাকার নোট, ৩৬টি দুইশ টাকার নোট এবং ৪৪টি একশ টাকার নোট।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্য কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায়...