গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শনিবার সকালে রহনপুর পৌরসভা চত্বরে দুই দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌরসভার প্রশাসক জাকির মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আব্দুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, ট্যাগ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব এবং ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সারওয়ার জাহান সেলিম। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জাকির মুন্সী বলেন, রহনপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সবাই যেন সঠিকভাবে চাল পান, সে জন্য তদারকি করা হচ্ছে।
Leave a comment