Home জাতীয় অপরাধ স্কুল চেয়ারম্যানের ‘অপমানে’ দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা: বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধআইন-বিচারজাতীয়

স্কুল চেয়ারম্যানের ‘অপমানে’ দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা: বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share
Share

রাজধানীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সাবিকুন নাহার নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ হাসান লিটন ওই ছাত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করেন, যার জেরে লোকলজ্জার ভয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে রাজপথে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী হঠাৎ করেই ক্লাস বর্জন করে স্কুলের মূল প্রবেশপথে জড়ো হন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং চেয়ারম্যানের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ সহপাঠী ও শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল বুধবার (২০ মে) পরীক্ষা চলাকালীন কক্ষ থেকে দশম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহারকে ডেকে নেন স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। সে সময় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে মানসিকভাবে হেনস্তা ও অত্যন্ত আপত্তিকর ভাষায় গালিগালাজ করা হয়। অপমানিত বোধ করায় ওই ছাত্রী আর ক্লাসে না ফিরে সরাসরি বাসায় চলে যায়। পরবর্তীতে চেয়ারম্যানের কার্যালয় থেকে শিক্ষার্থীর মাকে ফোনে কল করে স্কুলে আসতে বলা হয়। এই খবর পেয়ে মা ক্ষুব্ধ হয়ে মেয়েকে বকাঝকা করলে বিকেলে দনিয়ার নাসির উদ্দীন সড়কের নিজ বাসায় গায় ফাঁস দেয় সাবিকুন নাহার।

নিহত শিক্ষার্থীর এক সহপাঠী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাবিকুন পরীক্ষায় কোনো নকল করেনি, কারও খাতা দেখে লিখছিলও না। সম্পূর্ণ অকারণে চেয়ারম্যান স্যার তাকে ডেকে নিয়ে এভাবে অপমান করেছেন। একটা কিশোরী মেয়েকে সবার সামনে এভাবে লজ্জিত করলে তার আর বেঁচে থাকার মানসিকতা থাকে না।” বিক্ষোভে অংশ নেওয়া আরেক ছাত্র গুরুতর অভিযোগ তুলে বলেন, “চেয়ারম্যান লিটন প্রায়শই ছাত্রীদের কারণে-অকারণে ডেকে নিয়ে বকাঝকা করেন এবং নিয়ম ভাঙার অজুহাতে টিসি (ছাড়পত্র) দিয়ে দেওয়ার ভয় দেখান। আমরা এই অত্যাচার আর মানব না, উনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঈদুর রহমান গণমাধ্যমকে বলেন, “সহপাঠীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষুব্ধ ও বিপর্যস্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের সঙ্গে কথা বলছি এবং বোঝানোর চেষ্টা করছি।”

নিহত সাবিকুন নাহারের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার বাবার নাম খলিলুর রহমান। তারা দীর্ঘদিন ধরে দনিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “গতকাল ওই শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে মায়ের ওপর অভিমান করে ফাঁসের কথা বলায় তাদের লিখিত অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শুধু সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ হস্তান্তর করা হয়েছিল। তবে আজকে স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি আমরা জেনেছি। নিহত ছাত্রীর পরিবার কিংবা সহপাঠীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...