Home সাম্প্রতিক এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
সাম্প্রতিক

এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

Share
Share

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ তথা শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সেনা ও পরিবহন ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

মূলত দেশের নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে আপস করা হবে না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্ত সিল করার নির্দেশ দেয়ার পাশাপশি, সীমান্তে কাঁটাতার দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু। আর এবার একধাপ এগিয়ে উত্তরবঙ্গের চিকেনস নেকের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শুভেন্দু অধিকারের নেতৃত্বাধীন বিজেপির সরকার।

মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে আটকে থাকা এই জমি হস্তান্তর প্রকল্প সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গতি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যে সমস্ত জমি কেন্দ্রের হাতে তুলে দেয়া হচ্ছে তা আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি।

তবে শুধু জমি নয়, ইতোমধ্যে ভারতের সুরক্ষার কথা ভেবে রাজ্যের হাতে থাকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সাতটি সড়ক ন্যাশানাল হাইওয়ের হাতে তুলে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি (দার্জিলিং মোড়)–কার্শিয়াং–দার্জিলিং সম্পূর্ণ অংশ।

এই রাস্তার কাজ সম্পূর্ণ হলে সীমান্ত এলাকায় পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে রেশন সীমান্ত এলাকায় থাকা সেনাঘাঁটিগুলোতে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

মূলত ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের শিলিগুড়ি করিডোর তথা ‘চিকেনস নেক’-কে ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি হিসেবে ধরা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছাকাছি অবস্থান করা এই করিডোরই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় জরিমানা ওয়ার্নারকে

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করে জরিমানা ও বিশেষ লাইসেন্সের শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার সিডনির ওয়েভারলি স্থানীয়...

বয়সের ব্যবধান নিয়ে অস্বস্তি ছিল, শুভ্রাকে দূরে সরানোর চেষ্টাও করেছিলেন অনুরাগ

বলিউডে বয়সের বড় ব্যবধানের সম্পর্ক নতুন কিছু নয়। তবে নির্মাতা অনুরাগ কাশ্যপ ও শুভ্রা শেট্টির সম্পর্ক নিয়ে আলোচনা বরাবরই বেশি। অনুরাগের চেয়ে প্রায়...

Related Articles

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস...

সৌদি পাঠ্যবই থেকে কোরআন-হাদিসের কিছু অংশ বাদ ,ইসরায়েলি সংস্থার ব্যাপক প্রশংসা

সৌদি আরবে স্কুলের পাঠ্যবই থেকে জেরুজালেম এবং কোরআন-হাদিসের নির্দিষ্ট কিছু অংশ বাদ...

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...