Home জাতীয় অপরাধ বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
অপরাধ

বগুড়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

Share
Share

বগুড়ায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক জিয়াউর রহমান। তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে ওই তরুণী শহরের একটি শপিংমলে যান। সেখানে অভিযুক্ত তরুণরাও উপস্থিত ছিলেন। পরে তারা তরুণীকে নিয়ে শহরের শ্মশানঘাট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে যান।

এ সময় সেখানে আরও এক তরুণ যোগ দেন। অভিযোগ রয়েছে, পরে তারা সবাই মিলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পর তরুণীকে শহরের দিকে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে স্থানীয় লোকজনের সহায়তা চান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনাহার হোসেন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু হয়েছে। জনপ্রিয় এই ফলের চাষে আগ্রহ বাড়ছে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...