Home আঞ্চলিক নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আঞ্চলিকসিলেট

নিখোঁজের সাড়ে ৪ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share
Share

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি সিলেটের বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার( ১৫ মে) বিকাল ৫ টার দিকে বিছনাকান্দি পর্যটন স্পট জিরো পয়েন্টে সহপাঠীদের সাথে গোসলে নেমে নিখোঁজ হন শান্ত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়।স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল সাড়ে ৪ ঘন্টা পর রাত সাড়ে ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মৃত ওই ছাত্রের নাম শান্ত চন্দ্র বনিক( ২২)।
তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডার দহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে।
সে শাবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩ -২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার বেলা ৩ টার দিকে শান্ত ও তার সহ সহপাঠী ১১ জন মিলে বিছনাকান্দিতে ঘুরতে আসেন। বেলা ৪ টারআ শান্ত ও তার সহপাঠী ৫ জন মিলে বিছনাকান্দি জিরো পয়েন্টে গোসল করতে পানিতে নামেন।গোসলের এক পর্যায়ে বেলা ৫ টার সময় শান্ত ও তার সহপাঠী আরোও দুজনসহ স্রোতের টানে পানিতে তলিয়ে যাচ্ছে দেখতে পায় স্থানীয়রা।স্থানীয়রা দ্রুত নৌকা যোগে গিয়ে ওপর দুজন সহপাঠী কে উদ্ধার করতে সক্ষম হলেও শান্ত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান শুভ প্রতিদিন কে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে তাঁর দুই দশকের বর্ণিল পথচলাকে...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি...

Related Articles

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু-কিশোরদের...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...

সাভারে আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ

ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...