Home সাম্প্রতিক নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন
সাম্প্রতিক

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাঙালিয়ানা’ সম্পন্ন

Share
Share

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার এনইইউবি’র শেখঘাট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। ‘বাঙালিয়ানা’ এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পিঠা’র পসরাও সাজানো হয়। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, এনইইউবি কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান রাব্বি ও সম্পাদক সৈকত দেব শাওন প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধিত হয়। এরকম কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিখনের পাশাপাশি অতিপাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন।
কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও তানজিদা তালহা সুমাইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালচারাল ক্লাবের সদস্য ও অতিথি শিল্পি জিৎ, নাফিস, পিয়াস, যুবরাজ, সায়েম ও মিউজিশিয়ান ছিলেন সৈয়দ কবির, সুদীপ্ত, রানা ও দীপ্ত প্রমুখ।
বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। উপস্থিত অতিথিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধুবাদ জানান ক্লাবের উপদেষ্টা রানা এম লুৎফুর রহমান পীর। তিনি ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবীনগরে আতঙ্কের নাম ‘শফিক ডাকাত’, র‍্যাব-পুলিশের ওপর হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘শফিক ডাকাত’ নামে পরিচিত শফিক মিয়াকে ঘিরে ফের আলোচনার সৃষ্টি হয়েছে। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক ব্যবসা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর...

৫ মিলিয়ন পাউন্ডের উপহার নিয়ে তদন্তের মুখে নাইজেল ফারাজ

যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস ওয়াচডগ নাইজেল ফারাজ এর বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে। অভিযোগ উঠেছে, প্রায় ৫০ লাখ পাউন্ড মূল্যের একটি উপহার গ্রহণের ক্ষেত্রে...

Related Articles

ইসরায়েলি কারাগারে ধর্ষণ-নির্যাতন, রেহাই পায়নি শিশুরাও

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জমি দখল করে অবৈধ...

বিকেল ৫টার পর হকারদের বসতে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা

ব্যবসার সুযোগের দাবিতে সিলেট নগরীতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল...

বিলাসিতা নয়, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা...

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার...